Modifier শিখবো এবার সহজে
Modifier শিখবো এবার সহজে! (Part-1)
Modifier এর কথা শুনলে অনেকের গলা শুকিয়ে যায়; কারো কপাল ঘামতে শুরু করে। অনেক শিক্ষার্থীর মধ্যে Modifier ভীতি চরম পর্যায়ে। পরীক্ষার হলে Modifier উত্তর করার সময় উদাস হয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকার দিন আজই শেষ!
তোমাদের ‘Disease’ দূর করার
উদ্দেশ্যে আজ
আমরা শোনাবো
Modifier এর গল্প।
তাহলে শুরু
করা যাক-
Modifier কী?
কোন শব্দ/বাক্যাংশ অন্য
কোন শব্দ/বাক্যাংশের আগে
বা পরে
বসে তাকে
বিশেষিত করলে
বা পরিবর্তন,
রূপান্তর করলে
তাকে Modifier বলে।
Modifier কারা?
Modifier হলো Adjective, Compound Adjective,
Adverb, Definite article, Possessives words ও
Noun সহ আরো
অনেকে।
দারুণ সব
লেখা পড়তে
ও নানা
বিষয় সম্পর্কে
জানতে ঘুরে
এসো আমাদের
ব্লগের নতুন
পেইজ থেকে!
প্রকারভেদ
Modifier ২ প্রকার:
(i) Pre-modifier
(ii) Post-modifier
নাম শুনে
নিশ্চয়ই বুঝতে
পারছো, এদের একজন
Noun/Pronoun এর আগে,
অপরজন Noun/Pronoun এর পরে
বসে তাদের
মডিফাই করে।
আজকে আমরা
শুধু Pre-modifier নিয়ে আলোচনা
করবো।
১। Adjective: সবসময় মনে রাখবে Adjective Noun, Pronoun কে মডিফাই করে । উদাহরণ লক্ষ্য করি-
(a) It’s
such a beautiful day
(b) She is
a talented photographer
বাক্য দুটিতে
Day এবং Photographer হলো বাক্য
দু’টির
Noun। হ্যাঁ,
একদম ঠিক
ধরেছো, শব্দ দুটির
আগে বসা
Adjective “Beautiful” এবং “Talented” হলো আমাদের
Pre-Modifier মহাশয়।
২। Adverb: মনে রাখবে, Adverb Noun, Pronoun এর কাজকে মডিফাই করে।
(a) We
finally decided to stay where we were.
(b)
At their age, they are still playing tennis.
উপরের বাক্য
দুটিতে Finally ও Still হচ্ছে
আমাদের Adverb যা Noun এর কাজকে
মডিফাই করে।
৩। Participle as Pre-modifier: মনে রাখবে, Participle সর্বদা Adjective কিংবা Adverb এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Pre-modifier হিসেবে কাজ করে।
(i)
Present Participle: এটি verb এর base form এর সাথে
ing যুক্ত হয়ে
গঠিত হয়।
একটি প্রবাদ
তোমরা প্রায়ই
শুনে থাকো-
(a) Barking
dog seldom bites. (এর অর্থ:
অধিক আড়ম্বরে
কাজ হয়
না।)
(b) He saw
a running train.
বাক্য দুটিতে
Dog, Train হলো Noun আর Barking (Bark+ing), Running
(Run+ing) হলো আমাদের
Pre-Modifier। যা
Present Participle Form এ রয়েছে।
(ii) Past
Participle: এটি verb এর past participle form দিয়ে গঠিত
হয়। এই
past participle টি noun এর পূর্বে
বসে adjective এর কাজ
করে। যেমন-
(a) A broken
chair
(b) I have
bought some rotten fishes
এখানে Chair, Fishes হলো Noun আর Broken, Rotten হচ্ছে Pre-Modifier। যা Past Participle Form এ রয়েছে।
(iii)
Perfect Participle: এটি having + verb এর Past participle form + অন্যান্য শব্দ
দিয়ে গঠিত
হয়। এটি
কোন Clause এর পূর্বে
বসে উক্ত
Clause-টিকে Modify করে অর্থাৎ এটি
Adverb-এর কাজ
করে। একটু
জটিল মনে
হচ্ছে? উদাহরণের দিকে
তাকালেই বিষয়টি
দিনের আলোর
মতো পরিষ্কার
হয়ে যবে!
৪। Specific Determiners: কিছু শব্দ রয়েছে যা Noun এর আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন:
(i) Definite article: The
(a) Can you pass me the book
please? (একটি
নির্দিষ্ট বইয়ের
কথা
বলা
হচ্ছে)
(b) The boy was sick. (একটি নির্দিষ্ট বালকের
কথা
বলা
হচ্ছে)
(ii) Possessives: My, Your, His,
Her, Its, Our, Their, Whose
(a) The fault in our stars
(b) My friends are nice human
being
(iii) Demonstratives: This, That,
These, Those
(a) “Taxi! Follow that
car!”
(b) Grandpa: “Boy, those were
great old days.”
(iv) Interrogatives: Which
Which is your favourite colour?
Which places in Bangladesh have you visited?
(v) The general determiners are: A, An, Any, another, other
(a) It’s very easy. Any child
can do it
(b) Would you like another glass
of water?
৫। Quantifier as Pre-modifier: Quantifier হলো Noun এর পরিমান (Quantity) নির্দেশক শব্দ।
Singular, non-countable noun quantifier: much, little, a little, a great/little amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough ইত্যাদি।
Plural, countable noun quantifier: many, some, few, a great/good number of, a lot of, a lot, three, ten, more, less, several, adequate, enough ইত্যাদি।
(a) She bought ten books from the book fair.
(b) I don’t spend much money
unnecessarily.
(c) One night, I saw a
strange dream.
(d) Bill Gates has a lot of
money.
Ten, Much,
One, A lot of শব্দগুলোই আমাদের
Pre-Modifier।
৬। Noun as Pre-modifier: অনেক ক্ষেত্রে noun-ই noun-কে modify করে।
যখন দুটি noun পাশাপাশি বসে, তখন প্রথম noun-টি দ্বিতীয় noun-টিকে modify করে। ফলে, এক্ষেত্রে প্রথম noun-টি noun হয়েও adjective-এর মতো কাজ করে। যেমন:
(a) I lost my money bag
(b) We
went to a book fair
এখানে Money, bag, book, fair হচ্ছে noun. কিন্তু উভয় বাক্যে money এবং book শব্দ দুটি adjective রুপে বসে modifier হিসেবে কাজ করছে।
৭। Compound Adjective: Compound Adjective বলতে দুই বা ততোধিক Adjectives যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা বুঝায়।
(a) Our leader is a hard-working man.
(b) The
fair attracted a record-breaking 10,678 visitors.
এখানে hard-working আর record-breaking Adjective দুটো Man ও Visitors Noun কে
Modify করে।











No comments: